দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের ৯৭ কিলোমিটার সীমান্তজুড়ে পুশইন প্রতিরোধে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অবৈধভাবে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্তের ১৩৫ নম্বর পিলার এলাকা দিয়ে তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। স্থানীয় কৃষকরা বিষয়টি দেখতে পেয়ে বিজিবিকে খবর দিলে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশইনের চেষ্টা প্রতিহত করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাথুলি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আশিকুর রহমান।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে শেওড়াতলা সীমান্তের ১৪২ নম্বর পিলার এলাকা দিয়ে আরও সাতজনকে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
এ ঘটনায় বাজিতপুর বিএসএফ ক্যাম্প ও শেওড়াতলা বিজিবি ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও, স্থানীয় সূত্রের দাবি, এরপরও বিএসএফ পুশইনের চেষ্টা অব্যাহত রেখেছে।
সীমান্ত এলাকায় যেকোনো ধরনের পুশইন প্রতিরোধে স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং বিজিবিকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন।
এমএস/