দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (১৯ জুন) ভোরে সীমান্ত শূন্যরেখার ওপারে ৪ জন ব্যক্তিকে দেখতে পাই স্থানীয়রা। পরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কঠোর অবস্থানে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশে বাধা প্রদান করা হয়। বর্তমানে তারা আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬ মধ্যবর্তি স্থানে কাঁটাতারের এপারে নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছে।
পুশইন প্রতিরোধে বিজিবির পাশাপাশি গ্রামবাসী সীমান্ত শুন্যরেখার কাছাকাছি অবস্থান করছে। স্থানীয়দের মতে ঠেলে দেওয়া চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছে। এখন পর্যন্ত তাদের পরিচয় সম্পর্কে কোন ধারণা পাওয়া যায়নি।
সীমান্তের ওপাশে নদীয়া জেলার তেহেট্র থানার নাটনা বিএসএফ ক্যাম্প অবস্থিত।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, বিএসএফ সদস্যদের অবৈধ পুশইন প্রতিহত করলো বিজিবি সদস্যরা। উক্ত সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। এছাড়াও কোনো ধরনের মাদক, চোরাচালান ও পুশইন প্রতিহত করতে বিজিবি কাজ করছে বলেও জানান তিনি।
কেএম