দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে পুশইন চেষ্টার শিকার ৯ জনের মধ্যে দুই শিশু ও তাদের বাবা-মাকে সরিয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে স্থানীয়রা দেখতে পান, শূন্যরেখায় অবস্থানরত ওই চারজন আর সেখানে নেই।
স্থানীয়দের ধারণা, মানবিক কারণে বুধবার গভীর রাতে বা বৃহস্পতিবার ভোরে তাদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে তারা কোন দেশে নেওয়া হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
গত চার দিন ধরে গয়টাপাড়া সীমান্তে ছয়জন এবং ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিন যুবক শূন্যরেখায় অবস্থান করছিলেন। চারজন সরিয়ে নেওয়ার পর বর্তমানে গয়টাপাড়া সীমান্তে দুই যুবক এবং ভন্দুরচর সীমান্তে তিন যুবকসহ মোট পাঁচজন অবস্থান করছেন।
স্থানীয় সূত্র জানায়, ওই পাঁচজনকে ঘিরে বিজিবি ও বিএসএফ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। গত রোববার সকালে বিএসএফ ওই নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা শূন্যরেখায় অবস্থান নেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আলী এবং জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। বিজিবির পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।
এমএম/