• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মী নিহত, প্রতিবাদে সড়কে বিক্ষোভ

দেশ টিভি ডেস্ক
  ১০ আগস্ট ২০২৩, ১২:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আদমজী ইপিজেডের পাঁচ শতাধিক কর্মী।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৮টায় নারায়ণগঞ্জ আদমজী সড়কের ইপিজেডের সামনে অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় শ্রমিকদের ১৫ মিনিটের অবরোধে তীব্র যানজট সৃষ্টি হয়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেই সড়কের যান চলাচলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বুধবার ইপিজেডের সামনে সড়ক পারাপারের সময় পারভিন আক্তার (২৩) নামের এক গার্মেন্টস কর্মী তেলবাহী ট্যাঙ্কারের চাপায় নিহত হন। নিহত পারভিন ইউ এইচ এম লিমিটেড নামের একটি গার্মেন্টস কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথম একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মীর মৃত্যুর খবরে গতকালই ইপিজেডে কর্মরত গার্মেন্টস কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা আজ সকালে একত্রিত হয়ে নারায়ণগঞ্জ-সিদ্ধিরগঞ্জ আদমজী সড়ক অবরোধ করেন। এ সময় ঘাতক চালকের মৃত্যু দাবি জানিয়ে স্লোগান দেন তারা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গতকাল বুধবার তেলবাহী ট্যাঙ্কারের চাপায় পারভিন আক্তার নিহতের ঘটনায় বিচারের দাবিতে তারা ১০-১৫ মিনিটের মতো সড়কে অবস্থান করেছিল আদমজী ইপিজেডের গার্মেন্টস কর্মীরা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন এই সড়কের যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শিল্পাঞ্চল পুলিশ-৪ (নারায়ণগঞ্জ) এর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, সহকর্মী হারানোর ক্ষোভে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিদ্ধিরগঞ্জ ইপিজেডের পাঁচ শতাধিক কর্মী। এ সময় তারা ঘাতক চালকের বিচার দাবি জানান। তবে এই বিষয়ে পরিবারের কেউ থানায় মামলা করেননি। বিচার পেতে হলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদি পরিবারের পক্ষে কেউ মামলা না করে তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। তবে এটি সময়সাপেক্ষ বিষয়। দোষীদের পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা শ্রমিকদের বিচারের আশ্বস্ত করে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি।

জেবি

  • নারায়ণগঞ্জ
  • মৃত্যু
  • শ্রমিক
  • বিক্ষোভ
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
‘পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নিয়ে কাজ চলছে’
‘পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নিয়ে কাজ চলছে’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।