দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে একটি আমবাগান থেকে রুপালি রাণী (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) সকাল ৬টার দিকে স্থানীয়রা সেকেন্দার হাজির মালিকানাধীন আমবাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
নিহত রুপালি রাণী একই গ্রামের অরুণ সরকারের স্ত্রী বলে স্থানীয়রা জানিয়েছেন।
খবর পেয়ে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস এবং তদন্ত কর্মকর্তা শামিম আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।
সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জে আই