দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের পটিয়ায় শ্রীমাই খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার উত্তর ছনহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেগরপুনি বীজসংলগ্ন শ্রীমাই খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রীমাই খালে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তার পরনে ছিল হাফহাতা গেঞ্জি ও প্যান্ট। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছেন।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক জানান, শ্রীমাই খাল থেকে উদ্ধার করা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যেতে পারে। একই সঙ্গে নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, যুবকটি কীভাবে শ্রীমাই খালে এলেন এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
এমএস/