দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের আক্কেলপুরে নন্দাহার নদী থেকে বেলী বেগম (৫০) নামে এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আবাদপুর পূর্বপাড়া সুইজগেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বেলী বেগম ওই গ্রামের মোহাম্মদ বাচ্চুর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কারণে বেলী বেগম একই বাড়িতে স্বামীর কাছ থেকে আলাদা বসবাস করতেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের নন্দাহার নদীতে গোসল করতে গিয়ে তিনি আর বাড়ি ফেরেননি। রাতে স্বজনরা তার কোনো খোঁজ পাননি।
শুক্রবার সকালে নন্দাহার নদীর সুইজগেট এলাকায় স্থানীয়রা বেলী বেগমের মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশ ও তার পরিবারকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান মাসুদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিচয় শনাক্ত করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএস/