দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় মূর্তি পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
উদ্ধার করা মূর্তি দুটির মোট ওজন ১৩৫ কেজি ৮৭০ গ্রাম। বিজিবির হিসাবে, মূর্তি দুটির আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নসংলগ্ন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাখাহার ইউনিয়নের দইহারা গ্রামে অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার দইহারা গ্রামের মো. আরিফ হোসেনের ছেলে মো. আলিপ হোসেন (২২), একই গ্রামের মো. বুরুজ মিয়ার স্ত্রী মোছা. সরজিনা আক্তার (৩০) এবং জিড়াই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. এনামুল হক (৫০)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের মাধ্যমে মূর্তিগুলো পরীক্ষা করে কষ্টিপাথরের মান যাচাই ও সনদ নেওয়া হয়। এরপর জয়পুরহাট শহরের ডিজিটাল মাপনিতে মূর্তিগুলোর ওজন নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উদ্ধার করা মূর্তিগুলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।
এমএস/