দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার বাইপাস মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে লতিফ স্টোর ও লোকমান স্টোর নামে দুটি মুদিদোকানে তল্লাশি চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয় বলে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে।
অভিযানে নিষিদ্ধ ও পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন মজুত ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় অর্থদণ্ড দেওয়া হয়। জব্দকৃত পলিথিন পরে আইনগত প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝালকাঠির সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বর্ণা সুলতানা জেনি। অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা উপস্থিত ছিলেন।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বর্ণা সুলতানা জেনি বলেন, পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ রক্ষায় এমন অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
জে আই