দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোর শহরতলীর নতুন উপশহর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকালে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলক কুমার দে'র নেতৃত্বাধীন একটি টিম উপশহর ক্লাব মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক রাসেল মিয়া (৫০) চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাঁকা এলাকার মৃত ইব্রাহিমের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের নতুন উপশহর এলাকার বসবাস করেন।
পুলিশ জানায়, সিগারেটের দাম বৃদ্ধি পাওয়ায় অধিক মুনাফার আশায় রাসেল মিয়া চুয়াডাঙ্গা থেকে নকল সিগারেট এনে বিক্রির চেষ্টা করছিলেন। অভিযানের সময় তার কাছ থেকে ১০ কার্টন ডার্বি ও ৫ কার্টন হক গোল্ড ব্র্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়।
পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ উদ্দীনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে জব্দ করা নকল সিগারেট ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলক কুমার দে বলেন, ‘উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলক কুমার দে বলেন, বাজেট ঘোষণার পর বিভিন্ন পণ্যের দাম বাড়ায় একটি চক্র এসব পণ্যের নকল সংস্করণ বাজারে ছড়ানোর চেষ্টা করছে বলে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে। ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
/অ