দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের সিগারেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) রাতে গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন খান এলিসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, স্থানীয় নাজিমুদ্দিনের ছেলে ইয়াসিন আরাফাত অবৈধভাবে বিপুল পরিমাণ সিগারেট মজুত করে রেখেছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ‘অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬’-এর ৩ ও ৬ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জব্দ করা সিগারেট স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের জিম্মায় রাখা হয়েছে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য।
অভিযানে প্রসিকিউটর হিসেবে ধ্রুব অধিকারী এবং বেঞ্চ সহকারী হিসেবে মো. বদরুজ্জামান দায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অভিযানে সহায়তা করেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও অবৈধ মজুতদারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জে আই