দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের পানি নিষ্কাশনের একটি গুরুত্বপূর্ণ ড্রেন দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরে গিয়ে এখন কার্যত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে একদিকে যেমন পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে তীব্র দুর্গন্ধ ও জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ননীগোপাল মোড় সংলগ্ন এলাকার বিভিন্ন বাসাবাড়ির পানি এই ড্রেন দিয়ে প্রবাহিত হয়ে বাজার এলাকা অতিক্রম করে বাংলাস্কুল মোড় হয়ে মাসুদের দোকানের পাশ দিয়ে প্রধান ড্রেনে গিয়ে মিশে, যা পরে ছোট যমুনা নদীর সঙ্গে যুক্ত হয়। তবে গুরুত্বপূর্ণ এই পানি নিষ্কাশন পথটি বর্তমানে নানা ধরনের বর্জ্যে প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, আশপাশে নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় অনেকেই গৃহস্থালির বর্জ্য সরাসরি ড্রেনে ফেলছেন। এতে ড্রেনের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এবং পরিবেশ দূষণ বাড়ছে।
তারা আরও জানান, দ্রুত ড্রেনটি পরিষ্কার না করা হলে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এতে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়বে।
এলাকাবাসীর দাবি, পৌর কর্তৃপক্ষ দ্রুত ড্রেন থেকে বর্জ্য অপসারণ করে এটি পরিষ্কার করার ব্যবস্থা নিক। পাশাপাশি নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপন এবং নিয়মিত ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।
জে আই