দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি বেইলি সেতু ভেঙে আলুবোঝাই ট্রাক খালে পড়ে গেছে। এতে পিরোজপুর-বরগুনা সড়কে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা, বরিশাল ও খুলনাসহ কয়েকটি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বুধবার (১০ জুন) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার সাফা ইউনিয়নের দেবীপুর এলাকায় মঠবাড়িয়া–পাথরঘাটা সড়কে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা আলুবোঝাই একটি ট্রাক সেতুর ওপর উঠলে হঠাৎ সেটি ভেঙে পড়ে। ফলে ট্রাকটি সরাসরি নিচের খালে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
সেতুটি ভেঙে পড়ায় দেবীপুরসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। মোটরসাইকেল, অটোরিকশা ও পিকআপসহ বিভিন্ন যানবাহন এখন বিকল্প পথে চলাচল করছে, এতে সময় ও ব্যয় দুটোই বেড়েছে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, অতিরিক্ত ওজনের কারণে সেতুটি ভেঙে পড়েছে। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।
জে আই