দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনীতে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে আলী হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেল চারটার দিকে উপজেলার মটমুড়া গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন পুরাতন মটমুড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর ছেলে। সে বাওট সোলাইমানীয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজন বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলছিল আলী হোসেন। এ সময় হালকা বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাত ঘটে। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বামন্দীর একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জে আই