দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কাপাসিয়ার সিংগুয়া উচ্চ বিদ্যালয়ে বজ্রপাতের শব্দে অন্তত ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসা শেষে সাতজন বাড়ি ফিরেছে। বর্তমানে পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা সবাই বিদ্যালয়ের ছাত্রী।
সিংগুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, দুপুর ২টার দিকে বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পর হঠাৎ বজ্রপাত শুরু হলে বিদ্যালয়ের ভবনে বিকট শব্দ হয়। এতে নিচতলায় ক্লাস করা অন্তত ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
তিনি বলেন, শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রতিবেশীদের সহযোগিতায় অসুস্থ শিক্ষার্থীদের অটোরিকশায় করে পাশের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্য শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ বলেন, দুপুরে ১২ শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে সাতজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। বাকি পাঁচজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারাও শঙ্কামুক্ত রয়েছে।
তিনি আরও বলেন, মূলত বজ্রপাতের বিকট শব্দে ভয় পেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছিল।
এমএস/