দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ায় এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। এ সময় ব্যানারটিও জব্দ করা হয়।
সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তিল্লি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক প্রধান শিক্ষকের নাম আবুল হাশেম ভূঁইয়া (৪৮)। তিনি তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তিল্লি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে তিল্লি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় র্যালিতে ব্যবহৃত একটি ব্যানারে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ছিল।
র্যালি শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। তাঁরা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি যাচাই-বাছাই করে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশের তথ্যমতে, আবুল হাশেম ভূঁইয়া দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ফুলতান ভূঁইয়া। পুলিশের দাবি, তিনি কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি বা আলোচনা সভা আয়োজন নিয়ে তাঁদের কোনো আপত্তি ছিল না। তবে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মসূচিতে রাজনৈতিক ব্যক্তির নাম-সংবলিত ব্যানার ব্যবহারের বিষয়টি নিয়ে তাঁদের প্রশ্ন রয়েছে।
এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কর্মসূচিতে রাজনৈতিক স্লোগান বা রাজনৈতিক ব্যক্তির নাম-সংবলিত প্রচারসামগ্রী ব্যবহারের বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।
এমএস/