দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে পুকুরের পানিতে ডুবে আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু ওই গ্রামের মাজেদুল শেখ ও ডলি বেগমের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে দুই সন্তানকে কাঠাল খেতে দিয়ে মা ডলি বেগম ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে শিশু দুটি বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
পরে ঘুম থেকে উঠে সন্তানদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
নড়াইল পৌরসভার সাবেক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা বাবলু বলেন, ভাটিয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুভাইয়ের মৃত্যু হয়েছে।
জে আই