দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়ায় বাকপ্রতিবন্ধী (১৩) এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইজিবাইকচালক সেলিম শেখ (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার একটি গ্রামে ওই কিশোরীর বাড়ির পাশের রাস্তা থেকে তাকে ইজিবাইকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত সেলিম শেখ।
গ্রেপ্তার সেলিম শেখ লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের হাজিয়ার শেখের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাকপ্রতিবন্ধী ওই কিশোরী লোহাগড়া এলাকার একটি গ্রামে তার নানাবাড়িতে থাকতেন। গত শুক্রবার বিকেলের দিকে অভিযুক্ত সেলিম শেখ তাকে তার বাড়ির পাশের রাস্তা থেকে ইজিবাইকযোগে তুলে নিয়ে যায়। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। সন্ধ্যায় তাকে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া বাজার এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সে ধর্ষণের বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। সবকিছু জানার পরে পরিবারের লোকজন তাকে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সেলিম শেখকে আসামি করে লোহাগড়া থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর স্বল্প সময়ের মধ্যে লোহাগড়া থানা পুলিশের একটি দল অভিযুক্ত সেলিম শেখকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ‘ভুক্তভোগী মেয়েটির মা বাদী হয়ে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। এছাড়া ভুক্তভোগী কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মামলা দায়েরে পর আসামি সেলিম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
/অ