দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হানি ট্র্যাপের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় এবং টাকা না পেয়ে হত্যার অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (৬ জুন) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পিবিআই জানায়, চক্রটি স্বামী-স্ত্রী বা ভাই-বোন পরিচয়ে বাসা ভাড়া নিয়ে তরুণদের টার্গেট করত। সম্প্রতি তুরাগ নদী থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া লোকমানও এই চক্রের শিকার বলে জানিয়েছে সংস্থাটি।
ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের মূলহোতা এস এম সালমানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে ছিনতাই হওয়া একটি গাড়িও উদ্ধার করেছে পিবিআই।
এদিকে, ইতালি, জার্মানি ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অভিযোগের সত্যতা স্বীকার করেছে এবং এ ধরনের একাধিক ঘটনায় জড়িত থাকার কথাও জানিয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপরাধ ও মানবপাচারবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কে