দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের নতুন টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নড়াইল থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস নতুন টার্মিনাল এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হন। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির বলেন, ‘ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
/অ