দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। এর আগে শুক্রবার গভীর রাতে উপজেলার গাছাবাড়ী গ্রামের বুরুঙ্গী বিল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী মোবাইল ফোনে কথা বলার জন্য বাড়ির বাইরে গেলে কয়েকজন যুবক তার মুখ চেপে ধরে বুরুঙ্গী বিল এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর স্থানীয়রা তিনজনকে আটক করে একটি ঘরে আটকে রাখেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে শনিবার সকালে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। একই সঙ্গে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা বাদী হয়ে মামলা করেছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
এমএস/