দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর রায়পুরায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৪ মে) সকালে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (ক্রাইম সিন ইউনিট) সদস্যরা।
এর আগে শনিবার (২৪ মে) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা রেলগেট সংলগ্ন ভাই ভাই স্টোরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম মুন্সি হাঁটুভাঙ্গা গ্রামের সাহারাজ খলিফার ছেলে। দোকানে স্যানিটারি মালামাল, টাইলস ও হার্ডওয়্যার পণ্যের ব্যবসা করতেন তিনি।
ঘটনাস্থল থেকে তার বাড়ির দূরত্ব মাত্র পাঁচশত গজ দূরে। নিহত রফিকুলের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিন তিনি রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে দোকান বন্ধ করে বাড়িতে ফিরতেন। শনিবার রাত ১০টার পরও বাড়িতে ফিরছিলেন না তিনি। মোবাইল ফোনে কয়েকবার ফোন করেও যোগাযোগ করা যাচ্ছে না। পরে পরিবারের লোকজন দোকানে গিয়ে দেখেন, শাটার নামানো কিন্তু সাটারে তালা লাগানো ছিল না। সাটার খুলে দোকানের ভিতর ঢুকেই রফিকুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। এ সময় তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন।
পরে পুলিশে খবর দেয়া হলে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, রাতে টহল টিমের মাধ্যমে হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে দেখতে পাই ব্যবসায়ী রফিকুলের রক্তাক্ত মরদেহ তার দোকানের গোডাউনে পড়ে আছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
এমএম/