দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটে জালালাবাদ থানার কালারুকা গ্রামে দেড় বছর বয়সী কন্যা শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা সুবিনা বেগমকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) ভোরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির পিতা আমির আলী ফজরের নামাজ আদায়ের জন্য স্থানীয় মসজিদে যান। মসজিদ থেকে ফিরে এসে তিনি দেখতে পান তার স্ত্রী সুবিনা বেগম বটি দিয়ে গলা কেটে তাদের দেড় বছর বয়সী কন্যা মাইমুনা জান্নাত তোহাকে হত্যা করেছে।
ঘটনার পরপরই পুলিশ শিশুটির মা সুবিনা বেগমকে আটক করে। পরে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।
/অ