দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধায় হঠাৎ ঝড়ে দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া দুটি নৌকার মধ্যে ভিজিএফের ৪৬৭ বস্তা চাল ছিল।
বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
এড়েন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবতাব রহমান জানান, ঈদের আগে এড়েন্ডাবাড়ী ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল সহায়তা দেয়ার জন্য ফুলছড়ি উপজেলার কালিরবাজার থেকে বালাসীঘাটে ৪টি নৌকায় ৯৩৬ বস্তা চাল বোঝাই করা হয়।
সকাল সাড়ে ৮ টার দিকে নৌকাগুলো ঘাট থেকে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলো। এসময় হঠাৎ নদীতে ঝড়ের সৃস্টি হয়। প্রচন্ড ঝড়ো বাতাসে ২টি নৌকা চালের বস্তাসহ ঘাটে ডেবে নৌকার বেশির ভাগ ডুবে যায়। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সব চালের বস্তা উদ্ধার করতে সক্ষম হয়েছে।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, নৌকা দুটিতে ৫০ কেজি ওজনের মোট ৪৬৭ বস্তা চাল ছিল। ঈদ উপলক্ষে এসব চাল ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের চরাঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণের কথা ছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয় জেলেরা, নৌকার মাঝিরা ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ কাজে অংশ নেন। সবাই মিলে ভেজা চালের বস্তাগুলো তীরে তুলে আনেন।
ইউএনও আরও বলেন, ‘স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস বস্তাগুলো উদ্ধার করেছে। তবে সবগুলো বস্তা উদ্ধার করা গেছে কি না, তা হিসাব করলে জানা যাবে।’
প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া চালের বস্তাগুলো প্রয়োজনীয় শুকানোর পর দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হবে। ডুবির সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নৌকা দুটিও উদ্ধারের চেষ্টা চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান , দ্রুত উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলেন, প্রশাসন ও ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
এ ঘটনায় চাল উদ্ধারের পরে ক্ষয়ক্ষতির পরিমাণ ও নৌকার ক্ষয়ক্ষতি নিরূপণে উপজেলা প্রশাসন তদন্ত শুরু করেছে।
কেএম