দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের জিয়ানগরে প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে জিয়ানগর থানা পুলিশ।
বুধবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার পত্তাশী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. জুয়েল কাজী (৩৫) উপজেলার পত্তাশী গ্রামের হেমায়েত কাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল প্রায়ই নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে ভিডিও তৈরি করে সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার করে। সম্প্রতি টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য জড়িত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে জুয়েল কাজী নিজেকে ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন বলে অভিযোগ পাওয়া যায়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তদন্ত শুরু করা হয় এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় জুয়েলকে গ্রেপ্তার করা হয়।
জিয়ানগর থানার ওসি মোহব্বত খান বলেন, ‘জুয়েল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় আপত্তিকর ভিডিও প্রচার করে আসছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
কেএম