• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • গাইবান্ধা

গাইবান্ধায় ব্যবসায়ী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

গাইবান্ধা প্রতিনিধি
  ২০ মে ২০২৬, ১৭:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিকাশ ব্যবসায়ী আনিছুর রহমান প্রধান হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২১ মে) রাতে উপজেলার নাকাইহাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভকারীরা গাইবান্ধা-গোবিন্দগঞ্জ ভায়া নাকাইহাট সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকায় দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ তুলে নেওয়া হয়।

কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, নিহতের স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত আনিছুর রহমানের স্ত্রী জিন্নাত আরা, বড় ভাই শাহ আলম, আইনজীবী মেহেদী হাসান স্বপন, চাচা মাহফুজার মণ্ডল ও স্থানীয় ব্যবসায়ীরা।

নিহতের স্ত্রী জিন্নাত আরা অভিযোগ করেন, হত্যা মামলার পাঁচদিন পেরিয়ে গেলেও আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় রয়েছে। কিন্তু পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

নিহতের চাচা মাহফুজার মণ্ডল বলেন, আসামিরা ফেসবুকে এলাকায় ফিরে আরও হত্যাকাণ্ড ঘটানোর হুমকি দিচ্ছে এবং নিহতের পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে। এরপরও পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

বক্তারা বলেন, আনিছুর রহমান হত্যাকাণ্ডে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। খুব দ্রুত তাদের আটক করা হবে।”

গত ১২ মে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হন আনিছুর রহমান মণ্ডল (৪০)। পরে ১৩ মে ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার

নিহত আনিছুর রহমান গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামের নুরুল হক মণ্ডলের ছেলে। তিনি স্থানীয়ভাবে বিকাশ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় ১৪ মে নিহতের বড় ভাই শাহ আলম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখসহ আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জে আই

  • বিক্ষোভ মিছিল
এ সম্পর্কিত আরও খবর
রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ঢাকায় হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত
ঢাকায় হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত
পাবনায় আ.লীগ কার্যালয়ে আগুন দেওয়ায় আ’লীগ নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল
পাবনায় আ.লীগ কার্যালয়ে আগুন দেওয়ায় আ’লীগ নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল
জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ 
জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।