• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • বগুড়া

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার, বগুড়া
  ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা শাখা। শুক্রবারের এ কর্মসূচিতে বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিকেলে সম্মিলিত বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

তিনি বলেন, সরকারের বয়স মাত্র সাত মাস। ভঙ্গুর অর্থনীতি ও প্রশাসন নিয়ে সরকারকে দায়িত্ব নিতে হয়েছে। এরপরও একে একে বিভিন্ন সমস্যা ও সংকট উত্তরণের চেষ্টা চলছে। এর মধ্যে দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্টের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মী যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য প্রশাসনকে সজাগ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন এমপি। এ ছাড়া বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

সমাবেশে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীদের উপস্থিতিতে কোনো ভাটা পড়েনি। বৃষ্টিতে ভিজেই তারা মিছিল ও সমাবেশে অংশ নেন।

সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, উন্নয়নের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না। সরকার ভঙ্গুর অর্থনীতির দেশকে এগিয়ে নিতে কাজ করছে, এর মধ্যে বিভিন্ন মহল সরকারকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে দাবি করেন তারা। এ ধরনের ষড়যন্ত্র ছাত্রসমাজ রুখে দেবে বলেও জানান তারা।

তারা আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন আশা ও প্রত্যাশা নিয়ে সরকার গঠিত হয়েছে। সেই স্বপ্ন পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে বিরোধী দলের নেতাকর্মীদেরও সহযোগিতা ও শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান তারা।

আরও পড়ুন

কুষ্টিয়ায় রাস্তার পাশে পরিত্যক্ত ককটেল উদ্ধার

লাল কার্ড, গ্রাফিতি ও বিক্ষোভে পঞ্চম দিনেও উত্তাল চুয়েট

অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সভাপতিকে শোকজ

জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, দীর্ঘ ১৭ বছর রাজপথে মামলা-হামলার শিকার হয়ে তারা গণতন্ত্রের আন্দোলন করেছেন। দীর্ঘ আন্দোলনের পর জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার দায়িত্ব নিলেও এরপর থেকেই একের পর এক ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন তারা।

তারা বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এখনো আশপাশে ঘাপটি মেরে থেকে সরকার ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। একই সময়ে বিরোধী দল ও তাদের সমমনা রাজনৈতিক দলের নেতাদের শিষ্টাচারবহির্ভূত বক্তব্য ও আচরণ তাদের ব্যথিত করছে। দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে ভাবতে হবে। নতজানু হয়ে চলার দিন শেষ, সবার আগে বাংলাদেশ—এমন মন্তব্য করে তারা পরিকল্পিত সব সন্ত্রাস ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানান।

এমএস/

  • বগুড়া
এ সম্পর্কিত আরও খবর
বগুড়ায় বিচারকের পুনঃপদায়ন বাতিলের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
বগুড়ায় বিচারকের পুনঃপদায়ন বাতিলের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বগুড়ায় মসজিদে যাওয়ার পথে কান্না শুনে জঙ্গল থেকে নবজাতক উদ্ধার
বগুড়ায় মসজিদে যাওয়ার পথে কান্না শুনে জঙ্গল থেকে নবজাতক উদ্ধার
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X