দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের শহীদ খোকন পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, একটি কুচক্রী মহল পরাজিত শক্তির ইশারায় দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত ও দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের অপচেষ্টা ও ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করবে যুবদল।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ও শান্তি বজায় রাখতে যুবদলের নেতাকর্মীরা সজাগ রয়েছেন। দেশের যেকোনো প্রয়োজনে রাজপথে থেকে অরাজকতা প্রতিহত করতে তারা প্রস্তুত।
তিনি আরও বলেন, যারা সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করছে, তাদের বিরুদ্ধে সবাইকে আওয়াজ তুলতে হবে। বিএনপি জনগণের ওপর ভিত্তি করে রাজনীতি করে এবং জনগণের এই ভিত্তি অত্যন্ত শক্ত।
সমাবেশে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, অ্যাডভোকেট এনামুল হক পান্না, তাজমিলুর ইসলাম বিচিত্র, সবুজ দেওয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রিমন, জুম্মান শেখ, আরিফুল ইসলাম, মিল্লাত হোসেন, বাবুল প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে জেলার ২৫টি ইউনিটের নেতাকর্মীরাও অংশ নেন।
যে আই