• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পটুয়াখালী
  • কলাপাড়া

কুয়াকাটা সৈকতে একসঙ্গে ১৬৩ কচ্ছপের বাচ্চা উদ্ধার

কুয়াকাটা (কলাপাড়া) প্রতিনিধি
  ১৯ মে ২০২৬, ২০:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

পটুয়াখালীর সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সদ্য ডিম ফুটে জন্ম নেওয়া ১৬৩টি কচ্ছপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। কুয়াকাটা সৈকতে মা কচ্ছপের এ ধরনের একসঙ্গে এতগুলো বাচ্চার জন্ম এবারই প্রথম দেখা গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১৯ মে) দুপুর আনুমানিক ১টার দিকে জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে লেম্বুরবন এলাকায় সৈকতসংলগ্ন একটি পরিত্যক্ত দোকানের নিচে থাকা গর্ত থেকে এসব কচ্ছপের বাচ্চা উদ্ধার করা হয়।

বাচ্চাগুলো দেখতে পান স্থানীয় ব্যবসায়ী সালমান আহম্মেদ তানভীর। পরবর্তীতে খবর পেয়ে উপরার সদস্যদের সহযোগিতায় বাচ্চা কচ্ছপগুলো উদ্ধার করেন বনবিভাগ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ, বনবিভাগের মহিপুর সদর ক্যাম্পের বিট কর্মকর্তা মনির, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন ( বিবিসিএফ) এর কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কেএম বাচ্চু, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরার) সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ, পরিবেশকর্মী আরিফুর রহমান, ডলফিন রক্ষা কমিটির সদস্যসহ পরিবেশ ও পর্য়টনকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মুখে তিন নদীর মোহনায় এসব জীবিত বাচ্চা কচ্ছপগুলোকে সমুদ্রে অবমুক্ত করা হয়।ৎ

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকালে নিজের ফিশফ্রাই দোকান খুলতে যান লেম্বুরবন এলাকার ব্যবসায়ী মো. বায়েজিদ। এসময় দোকানের নিচে বালুর মধ্যে ছোট ছোট কচ্ছপের বাচ্চা নড়াচড়া করতে দেখে তার সন্দেহ হয়। পরে আরও খোঁজ নিয়ে তিনি দেখতে পান গর্তের ভেতরে অসংখ্য কচ্ছপের বাচ্চা রয়েছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটা উপকূল সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অলিভ রিডলি কচ্ছপ সাধারণত নিরিবিলি সৈকতে ডিম পাড়ে। এ ধরনের প্রাণী রক্ষায় স্থানীয়দের আরও সচেতন হতে হবে। কচ্ছপের ডিম বা বাচ্চা দেখলে কেউ যেন ক্ষতি না করে দ্রুত বনবিভাগকে জানায়।ৎ

কুয়াকাটার ইতিহাসে এই প্রথম এতগুলো জীবিত বাচ্চা একসঙ্গে উদ্ধার করা হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন ( বিবিসিএফ) এর কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কেএম বাচ্চু বলেন, সৈকতে জীবিত সামুদ্রিক কচ্ছপের বাচ্চা পাওয়া অত্যন্ত বিরল একটি ঘটনা। আমাদের উপকূল এখনো সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে টিকে আছে এটি তারই প্রমাণ। উদ্ধার হওয়া কচ্ছপের বাচ্চাগুলোকে দ্রুত নিরাপদ পরিবেশে সমুদ্রে অবমুক্ত করা জরুরি। একই সঙ্গে কচ্ছপের বংশবিস্তারের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সৈকতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, উপরার সদস্যদের মাধ্যমে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা টিম পাঠিয়ে কচ্ছপগুলো উদ্ধার করেছি। পরবর্তীতে উপরা এবং বনবিভাগের সহযোগিতায় তিন নদীর মোহনা সংলগ্ন সমুদ্রে অবমুক্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেন, সামুদ্রিক কচ্ছপগুলো আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এদের সুরক্ষায় উপজেলা প্রশাসন সবসময় সচেতন রয়েছে। কুয়াকাটা সৈকতে কচ্ছপের ডিম পাড়া ও বংশবিস্তারে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

ইউপি সদস্যের বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

একই সঙ্গে ঘুরতে আসা পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের এ বিষয়ে আরও সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।

/অ

  • কুয়াকাটা সৈকত
  • কচ্ছপ
এ সম্পর্কিত আরও খবর
কুয়াকাটা সৈকতে ভেসে এলো জীবিত অলিভ রিডলি কচ্ছপ
কুয়াকাটা সৈকতে ভেসে এলো জীবিত অলিভ রিডলি কচ্ছপ
শিবচরে ৩২ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার, পদ্মায় অবমুক্ত
শিবচরে ৩২ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার, পদ্মায় অবমুক্ত
মৃত জেলিফিশে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত, আতঙ্কে পর্যটকরা
মৃত জেলিফিশে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত, আতঙ্কে পর্যটকরা
কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান
কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।