দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের লালপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ চারজনকে আটক করা হয়েছে। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন পালিয়ে যায় বলে জানা গেছে।
সোমবার (১৮ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পালিদেহা এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত্রিকালীন মোবাইল ডিউটির সময় একটি সাদা রঙের প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে চারজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, দুটি লোহার তৈরি ম্যাগাজিন এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, পাবনার ঈশ্বরদী উপজেলার পশ্চিম টেংরী এলাকার মাহমুদ হাসান ওরফে সোনামনি (৪০), সামিউল ইসলাম (৪৬), কাজল (৪০) এবং লালপুর উপজেলার গৌরীপুর এলাকার মনিরুজ্জামান (৩৯)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া আলামত বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
/অ