দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও বিজিবি। রোববার দিবাগত রাতে উপজেলার পৃথক এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় সোমবার ব্যাটালিয়নের সদর দপ্তরে যৌথ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে এসআরবি। ব্রিফিংয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ কক্সবাজারের উপ-অধিনায়ক মেজর এস এম মারুফ অভিযানের বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে টেকনাফের শাপলা চত্বর এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে এসআরবি ও ২ বিজিবির সদস্যরা অংশ নেন। এ সময় মোহাম্মদ ইদ্রিস নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
অন্যদিকে, টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া ঘাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবাসহ রিয়াজ ও আতাউর রহমান নামে আরও দুই মাদক পাচারকারীকে আটক করে এসআরবি।
এসআরবি সূত্র জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত এক মাসে ১২০টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে প্রায় ১৪ লাখ পিস ইয়াবা, ৩ কেজি ক্রিস্টাল আইস, ৩০ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, তিনটি অস্ত্র ও ৩৪২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এমএস/