দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল- উপজেলার পুর্ব ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.আকবর হোসেনের ১৬ মাস বয়সী পুত্র মো. তাকরিম, আলীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহাদাতের ৪ বছর বয়সী ছেলে আজমাইন ও ভেলুমিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. দুলালের ১৮ মাস বয়সী কন্যা তাসফিয়া।
স্বজনরা জানান, দুপুর ১২টা থেকে ২টার মধ্যে এসব শিশুরা সকলেই পরিবারের সদস্যদের অগোচরে বসতঘর থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন। পরবর্তীতে আশেপাশে খোঁজাখুজির পর তাদেরকে না পাওয়ার একপর্যায়ে সকল শিশুই বসতঘরের পাশে থাকা পুকুরে ভেসে উঠে। এরপর একে একে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ৩ শিশুকেই মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়েছিল, মরদেহগুলোর সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করেছে তবে শিশুদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি।’
কেএম