দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের চিলমারীতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাটিকাটা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী থানা পুলিশের একটি টিম মাটিকাটা মোড় এলাকায় অভিযান চালায়। এসময় যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া এলাকার মোছা. নাজমিন আক্তার (২২) নামে এক নারীকে ১২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, চিলমারী থানাধীন মাটিকাটা মোড় এলাকা থেকে এক নারী মাদক কারবারিকে গাঁজাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিলমারী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এমএস/