দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ইসলামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গাওকুড়া খালেরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রশিদ ইসলামপুর থানার পলবন্ধা উজানপাড়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এসআই আপেল মাহমুদ ও এসআই মো. এহসানুল হকের নেতৃত্বে ডিবি-১-এর একটি দল অভিযান চালায়। এ সময় গাওকুড়া খালেরপাড় এলাকায় অনুশেখের মনোহারি দোকানের সামনের পাকা রাস্তা থেকে ২০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আব্দুর রশিদকে আদালতে পাঠানো হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে জামালপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। জেলায় মাদক ব্যবসা ও চোরাচালানে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে শুধু পুলিশের পক্ষে এককভাবে সফল হওয়া সম্ভব নয়। এ জন্য সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
যে আই