দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ইউক্লিপ্টাস গাছের ডাল কাটতে গিয়ে পড়ে গিয়ে বাবু মিয়া (৪৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের শিবরাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু মিয়া ওই উপজেলার মালতিবাড়ী মৌজার মুসুল্লীপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ জমিতে থাকা একটি ইউক্লিপ্টাস গাছের ডাল কাটতে গাছে ওঠেন বাবু মিয়া। একপর্যায়ে ডাল কাটার সময় অসাবধানতাবশত তার পা পিছলে যায় এবং তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী আব্দুল জলিল ও সায়েম মিয়া জানান, গাছের অনেক ওপরে উঠে ডাল কাটার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান বাবু মিয়া। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইবনে সিদ্দিক বলেন, ঘটনার বিষয়টি জেনেছি। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
জে আই