দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ। এতে ঢাকামুখী লেনে ধীরগতিতে যান চলাচল করছে। যানবাহনের চাপ বাড়ায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।
সোমবার (১৮ মে) দুপুরে সেতুর মেরামত কাজ শুরু হওয়ার পর মদনপুর থেকে মোগরাপাড়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে বিকেল ৪টার দিকে হাইওয়ে পুলিশের তৎপরতায় যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।
হাইওয়ে পুলিশের কাঁচপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, সেতুর এক পাশ বন্ধ রেখে অন্য পাশ দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করানো হচ্ছে। এ কারণে যানবাহনের গতি ধীর হয়ে পড়েছে। তবে বর্তমানে বড় ধরনের যানজট নেই বলে তিনি দাবি করেন।
এমএস/