দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠিতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৩ জন তরুণ-তরুণী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার (১৭ মে) রাতে ঝালকাঠি জেলা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এবারের নিয়োগ পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৭২০ জন প্রার্থী অংশ নেন। শারীরিক সক্ষমতা যাচাই, লিখিত ও মৌখিক পরীক্ষাসহ একাধিক ধাপ শেষে ৫২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। পরবর্তীতে মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে চূড়ান্তভাবে ১৩ জনকে নির্বাচিত করা হয়। নির্বাচিতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার, সাবেক সাধারণ সম্পাদক দুলাল সাহা ও মানিক রায়, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. রাজু খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। পুলিশ লাইন্সে একে অপরকে শুভেচ্ছা জানান অনেকে।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, যোগ্য ও মেধাবী প্রার্থীদের বাছাইয়ের মাধ্যমেই চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে এবং কোনো ধরনের তদবির বা অনিয়মের সুযোগ ছিল না।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
জে আই