দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকায় নিজ বাড়ির উঠান থেকে মো. আলম মিয়া (৬০) নামে এক বৃদ্ধের গলাকাটা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) ভোর রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলম মিয়া ওই গ্রামের মৃত মোখছেদ শেখের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে বাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে আলম মিয়ার স্ত্রীর চিৎকার শুনে তাদের ছেলে আশরাফুল ইসলাম ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বাড়ির উঠানে তিনি তার বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার মাথায় গভীর আঘাতের চিহ্ন এবং গলা কাটা ছিল।
পরে রাত সাড়ে ৩টার দিকে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে মরদেহটি নিহতের বাড়িতে রাখা হয়েছে। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রাথমিক তদন্ত শুরু করেছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
এমএস/