• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • মাগুরা

খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবন

মাগুরা প্রতিনিধি
  ১৭ মে ২০২৬, ১৭:০৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কাকডাকা ভোরের আগেই চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাগুরা শহরের পিটিআই এলাকায় আসেন হকার নুরু মিয়া। শুধু নুরু মিয়াই নন, প্রতিদিন ভোরে খবরের কাগজ সংগ্রহ করতে ছুটে আসেন বারাশিয়া গ্রামের খোকন মিয়া, আবালপুর গ্রামের আবু মিয়া, শহরের নতুন বাজার এলাকার অসিত বিশ্বাস ও সাগরসহ আরও অনেকে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (১৭ মে) সরেজমিনে দেখা যায়, সকালের নাস্তা ছাড়াই চা-বিস্কুট খেয়ে দিনের কাজ শুরু করেন তারা। খবরের কাগজের বান্ডিল খুলে সাইকেলে বেঁধে ছুটে যান শহর থেকে গ্রামাঞ্চলের বিভিন্ন অফিস-আদালত, বাজার ও বাসাবাড়িতে।

হকার নুরু মিয়া বলেন, ‘৩৪ বছর ধরে এ পেশার সঙ্গে জড়িত। পাশাপাশি কৃষিকাজও করি। ফজরের নামাজ শেষে বাড়ি থেকে রওনা দিই। পথে যা পাই, তাই খেয়ে কাজ করতে হয়। বিশেষ করে আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে বৃষ্টির কারণে কাগজ বিলি করতে খুব কষ্ট হয়। অনেক সময় কাগজ ভিজে নষ্ট হয়ে যায়। এখন কাগজ বিক্রি কমে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছি।’

অসিত বিশ্বাস বলেন, ‘প্রায় ৩০ বছর ধরে খবরের কাগজ বিক্রি করছি। এখন এই পেশা দিয়ে সংসার চলে না। ভোর থেকে দুপুর পর্যন্ত কাগজ বিলি করতে হয়। মাস শেষে বিল তুলতে ২০ থেকে ২৫ দিন লেগে যায়। অনেক গ্রাহক টাকাও বাকি রাখেন। বর্তমান বাজারে আয় দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।’

বারাশিয়া গ্রামের খোকন মিয়া জানান, প্রায় ২০ বছর ধরে তিনি এ পেশায় আছেন। প্রতিদিন কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে শহরে এসে কাগজ সংগ্রহ করতে হয়। পরে ইছাখাদা বাজার পর্যন্ত সাইকেলে করে কাগজ পৌঁছে দেন।

আরও পড়ুন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন এমপি জাহান্দার আলী মিয়া

মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত আয়কর প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন

হানি ট্র্যাপ মামলার আসামির জামিনে ক্ষোভ, কাফনের কাপড় পরে মানববন্ধন

তিনি বলেন, ‘ডিজিটাল যুগে এখন অনেকেই মোবাইলে অনলাইনে খবর পড়ে। ফলে কাগজের চাহিদা কমে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে সাইকেল চালিয়ে কাজ করতে হয়।’

হকার সাগর বলেন, ‘অল্প কয়েক বছর হলো এই পেশায় এসেছি। সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় কাগজ বিলি করতে হয়। কিন্তু মাস শেষে ঠিকমতো বিল আদায় করা যায় না। বর্তমান সময়ে এই পেশায় টিকে থাকা খুবই কঠিন হয়ে পড়েছে।’

এমএস/

  • হকার
এ সম্পর্কিত আরও খবর
উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
পিআইও কার্যালয়ের সাবেক অফিস সহকারীর বাসা থেকে সরকারি ত্রাণ উদ্ধার
পিআইও কার্যালয়ের সাবেক অফিস সহকারীর বাসা থেকে সরকারি ত্রাণ উদ্ধার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।