দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল নগরীতে জসীম সিকদার বাবু নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৫ মে) দিবাগত রাত পৌনে ৩টার দিকে নগরীর পলাশপুর ৭ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবু একই এলাকার কালাম সিকদারের ছেলে।
পুলিশ জানিয়েছে, মাদক ও পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের ঘটনায় সিয়াম ও শহীদ নামে দুজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ চিৎকার শুনে তারা বাইরে বের হন। পরে বাবুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদার বলেন, মধুমিয়ার নেতৃত্বে ৭-৮ জন দেশীয় অস্ত্র নিয়ে বাবুর ওপর হামলা চালায়। পরে তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
জে আই