দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শহরের জামরুলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স সুভাষ স্টোরকে এ অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটির দোকান থেকে বিপুল পরিমাণ নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, মূল্যতালিকা না থাকা, শিশুদের আচার ও চকলেটসহ বিভিন্ন নিম্নমানের ও নকল ব্র্যান্ডের পণ্য পাওয়া যায়।
এ সময় বাজারের অন্যান্য দোকানেও তদারকি করা হয় এবং অসাধু ব্যবসায়ীদের সতর্ক করা হয়, যাতে তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে।
অভিযান পরিচালনা করেন মাগুরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
/অ