দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে সোহেল ওরফে ‘ল্যাংটা সোহেল’ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোরে বানারীপাড়া পৌরসভার সীমান্তবর্তী সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক বলেন, অভিযানের সময় সোহেলের কাছ থেকে ৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা গেছে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, উপজেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জে আই