দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসসহ দুটি অভিযানিক দল এতে অংশ নেয়।
নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ি থেকে দুটি জি-৩ রাইফেল, একটি এমএ-১ রাইফেল, আটটি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গুলি এবং ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়।
উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় নৌবাহিনী।
জে আই