দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে নিজের ছেলেকে পুলিশে ধরিয়ে দিয়েছেন এক মা। রোববার (৬ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে কুলসুম আক্তার তার ছেলে মুন্না মিয়াকে (৩৩) পুলিশ ডেকে ইয়াবাসহ ধরিয়ে দেন।
মুন্না মিয়া কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেতুন্দি গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে। দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য লিটন মিয়াজী বলেন, মুন্না নারায়ণগঞ্জে থাকতেন। কয়েক বছর ধরে তিনি এলাকায় এসে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েন। তাকে আমরা সতর্ক করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। আজ মুন্না মিয়ার মা পুলিশকে ফোন করে ডেকে আনেন এবং ছেলেকে ধরিয়ে দেন।
কুলসুম আক্তারের বরাত দিয়ে পুলিশ জানায়, আটক মুন্না ইয়াবা-ফেনসিডিল সেবন করেন। তিনি তার মাকেও মারধর করতেন। আজ তিনি ঘরে ইয়াবা সেবন করার প্রস্তুতি নিলে কুলসুম নিজেই ৯৯৯ এ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মুন্না মিয়াকে তিন পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
এইউ