দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
বুধবার (২৭ ডিসেম্বর) চাটখিল-সোনাইমুড়ী সড়কের জুনুদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লিটন চন্দ্র দেবনাথ (৪৬) ও তার ছেলে প্রান্ত দেবনাথ (১০)। দুর্ঘটনায় লিটনের বড় ছেলে প্রতাপ চন্দ্র দেবনাথও গুরুত্বর আহত হন। লিটন উপজেলার জয়াগ ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সুনীল চন্দ্র দাসের ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়াগ বাজার থেকে লিটন তার দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে নিজের বাড়ির দিকে রওনা দেন। পথে মোটরসাইকেলটি জুনুদপুর পোলের গোড়া এলাকায় পৌঁছালে নোয়াখালীগামী বেপরোয়া গতির জননী বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে লিটন ও তার দুই ছেলে গুরুত্বর আহত হন।
পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটন ও তার ছোট ছেলেকে মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
তিনি বলেন, পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেডএ