দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনায় ট্রাকচাপায় মা রিনা বেগম (২৫) ও শিশু ছেলে রায়হান হাসান (২) নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা মনির হোসেন।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাকিনা চাপারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিনা বেগম কাকিনা মৈশামুড়ি এলাকার মনির হোসেন বাবুর স্ত্রী। ছেলে রায়হান হাসান মনিরের একমাত্র সন্তান।
স্থানীয়রা জানান, সোমবার রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে হাতীবান্ধা থেকে মটরবাইকে বাড়ি ফিরছিলেন বাবা মনির হোসেন বাবু, মা রিনা বেগম ও ছেলে রায়হান হাসান। মোটরসাইকেলটি কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকায় পৌঁছালে পাথরবোঝাই একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে মনির হোসেন বাবু সড়কের পাশে ছিটকে পড়ে আহত হন। এসময় মা রিনা বেগম শিশু ছেলেসহ ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবীর বলেন, মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা ট্রাকটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে।
কেএইচ