দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় স্বামী-স্ত্রীর কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয়রা জানান, গত ৪ মে রাতে ভ্যানচালক মিঠু খান (৫০) হঠাৎ হয়ে পড়েন অসুস্থ। তাকে দ্রুত বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। পরদিন মঙ্গলবার বেলা ২টায় জানাজা শেষে পাইককান্দি গোরস্থানে দাফন করা হয় তাকে।
স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তার স্ত্রী হেনা বেগম (৪৫) হয়ে পড়েন অসুস্থ। প্রথমে তাকে ভর্তি করা হয় বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান তাকে। সেখানে নেওয়ার পর বিকাল ৪টার দিকে মৃত্যু হয় তারও।
স্থানীয় বাসিন্দা খন্দকার মাকসুদুর রহমান জানান, প্রায় ১৫ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় পুরো এলাকায় বিরাজ করছে শোকের আবহ।
কেএম