a8406996a5b6b3bf2444de96fa281835
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: digital@desh.tv

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একটি গরুর খামার থেকে আব্দুল আলীম (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চর বড়ধুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আলীম ওই গ্রামের মৃত ওমর সরকারের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, আব্দুল আলীম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় সাত বছর ধরে তিনি অসুস্থ ছিলেন এবং এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। মঙ্গলবার দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। পরে বিকেল তিনটার দিকে খবর পাওয়া যায়, উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন ঠান্ডুর গরুর খামারের একটি ভবনের রডের সঙ্গে গরুর রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখা যায়। নিহত আব্দুল আলীম চার কন্যাসন্তান রেখে গেছেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
/অ