দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের শ্রীবরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি মোস্তফা (৩৮) উপজেলার সদর ইউনিয়নের মামদামারি গ্রামের বাসিন্দা এবং মোতালেব হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় হাবিবুর রহমানের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মোস্তফাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শুক্রবার সকালে পুলিশ বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। পরে একই দিনে গ্রেপ্তার মোস্তফাকে আদালতে পাঠানো হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
জে আই