দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো বগুড়াতেও পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বগুড়া জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর, শ্রম কল্যাণ কেন্দ্র এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে র্যালি শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, ‘শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে, আর শ্রমিক-মালিক একসঙ্গে ভালো থাকলে দেশ এগিয়ে যাবে।’ তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত এবং সরকারি বরাদ্দ স্বচ্ছভাবে বণ্টনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় স্বাগত বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বগুড়ার সহকারী মহাপরিদর্শক মো. সাথিল মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসাইন মুহাম্মদ রায়হান, আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক মির্জা ইকবাল মাহমুদ এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদুল হক।
এছাড়া শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিরাও বক্তব্য দেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং শ্রমিক-মালিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএস/